বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাস্থ্যখাতে উন্নয়ন ছাড়া জনগণকে জনসম্পদে রূপান্তর সম্ভব নয়: আমীর খসরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:১৬ পিএম

'বাংলাদেশের উন্নয়নের জন্য স্বাস্থ্যখাত আর শিক্ষাখাতের উন্নয়ন করতে হবে। এই দুইটি খাতের নাজুক অবস্থায় রয়েছে। বর্তমানে আমাদের মোট বাজেটে ১-২% বরাদ্দ থাকে স্বাস্থ্যখাতে।'

সোমবার (২৪ মার্চ) রাজধানীর পিজি হাসপাতালের মিলনায়তনে ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলে। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

আমির খসরু বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। যখন ১৯৯১ সালে এই বাংলাদেশে একটা ঘূর্নিঝড় হয়েছিল তখন আমার ছাত্রদলের নেতাকর্মীরা আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে খাদ্য ও প্রয়োজনীয় মৌলিক চিকিৎসা দান করেছিলাম। এছাড়াও যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করত তখন আমার বাসায় তারা আশ্রয় নিত।

তিনি বলেন,  বাংলাদেশের উন্নয়নের জন্য স্বাস্থ্যখাত আর শিক্ষাখাতকে উন্নয়ন করতে হবে। এই দুইটি খাতের নাজুক অবস্থায় রয়েছে। বর্তমানে আমাদের মোট বাজেটে ১-২% বরাদ্দ থাকে স্বাস্থ্যখাতে যা খুবেই সামান্য। আফগানিস্তানের একজন মানুষকে স্বাস্থ্যসেবায় নিজের পকেট থেকে যা ব্যয় করতে হয় তার থেকে বেশি ব্যয় করতে হয় আমাদের।

তিনি আরও বলেন, আমাদের জনগনকে যদি জনসম্পদে রূপান্তর করতে হয় তাহলে স্বাস্থ্যখাতে উন্নয়ন ব্যতীত সম্ভব নয়। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষরে চিন্তা পরিবর্তন হয়েছে।  বাংলাদেশকে উন্নয়ন করতে স্বাস্থ্যখাতের উন্নয়নের বিকল্প নাই।

তিনি বলেন,  বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার এবং যারা এই নির্বাচনে বাধাগ্রস্থ করতে তারা গণতন্ত্রে শত্রু। শেখ হাসিনা গণতন্ত্রকে বাধাগ্রস্থ করেছিল তার সশস্ত্র বাহিনী দিয়ে। তারা গুম খুন হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। আর এখন একটা শক্তি ও চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে তবে সেটা ভিন্ন উপায়ে।
 
স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close