বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে ধর্ষক সন্দেহে যুবককে গণপিটুনির প্রতিবাদে বিক্ষোভ
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিটঘর বাজার পদক্ষিণ করে বিটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিটঘর গ্রামের মোঃ জসিম, এনামুল ইসলাম, মাসুক মিয়া,  ইকবাল হোসেন, মোঃ দুলাল, জেসমিন আক্তার, ইয়াছমিন আক্তার, ফাতেমা বেগম, সাজেদা বেগম, রোজিনা আক্তার ও শেফালি আক্তার। এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিটঘর গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আব্দুল খালেক একজন বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চোর সন্দেহে তোফাজ্জলকে হত্যা করা হয়েছিলো, ঠিক তেমনি বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে গত ১৯শে মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে এনে ধর্ষক সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। তারা বলেন, ঐদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তুলে দেয়। বর্তমানে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এব্যাপারে বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর জানান, ঐদিন ধর্ষণ চেষ্টার ঘটনাটি শুনে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্র-জনতা খালেককে ধরে এনে গণপিটুনি দেন। বিষয়টি নিয়ে ধোয়াশা আছে। আমি চাই প্রশাসনের তদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক।

উল্লেখ্য, গত ১৯শে মার্চ বুধবার বিটঘর গ্রামের জান্নাতুল মাওয়া নামে ৭ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে একই প্রতিবেশী আব্দুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঐদিন সন্ধ্যায় খালেককে বাড়ি থেকে বিটঘর ইউনিয়ন পরিষদে এনে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তাকে তুলে দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close