বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৪৩ AM

মাদারীপুর পৌর শ্রমিকদলের কমিটি গঠনের দ্ব‌ন্দ্বের জেরে এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম শা‌কিল মু‌ন্সি। তিনি সদর উপজেলা শ্রমিকদ‌লের সভাপ‌তি।

রোববার রাত ১১টার দি‌কে মাদারীপুর সদর হাসপাতা‌লে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এতে যারা দায়িত্ব পেয়েছেন তারা মূলত আওয়ামীপন্থি। টাকার বিনিময়ে তাদের পুনর্বাসন করা হয়েছে। এ ঘটনার জে‌রে রোববার রা‌ত ৮টার দি‌কে বি‌সি‌কে সভা কর‌তে যান শা‌কিল মু‌ন্সি। এসময় শ্রমিক দলের সভাপতি শাকিলকে কুপিয়ে হত্যা করে আওয়ামীপন্থী লিটন ও তার লোকজন। এ সংঘর্ষে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, 'লিটন ও শাকিল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সদর উপজেলা শ্রমিক দল নেতা শাকিল নিহত হয়েছে।'

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close