বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিশ্ব পানি দিবসে অত্যাধুনিক প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার আনলো ওয়ালটন
প্রেস রিলিজ
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:০২ পিএম

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। 
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ।
জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় ওয়াটার পিউরিফায়ার লঞ্চিং প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল, বিজনেস কো-অর্ডিনেটর টু  ডিরেক্টর নাজমুল ইসলাম, ডিসিবিও এনামুল কবির ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খাইরুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, পানি আমাদের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশুদ্ধ পানির অভাবে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে থাকে। ওয়ালটন দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানির নিশ্চিত করার লক্ষ্যে ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। ওয়ালটন এরকম আরও ভালো ভালো পণ্য বাজারে নিয়ে আসুক যেন দেশের মানুষ সেরা দামে সেরা মানের পণ্য ব্যবহার করতে পারে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, ওয়ালটন চেষ্টা করছে দেশের সাধারণ মানুষ যেন খুব সহজে বিশুদ্ধ খাবার পানি পান করতে পারে। সেই লক্ষ্যে ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছি আমরা। বাসা থেকে শুরু করে অফিস, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র ওয়ালটনের এই ওয়াটার পিউরিফায়ার পৌঁছে দিতে চাই আমরা।
অনুষ্ঠানে ওয়াটার পিউরিফায়ারের প্রযুক্তিগত দিক ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খায়রুল বাশার। ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারে রয়েছে পানি পরিশোধনের মোট ৬টি ধাপ। আছে ৪ লিটারের রিজার্ভ ট্যাংক। শিশুদের হাত থেকে সেইফ রাখতে রয়েছে চাইল্ড লক সুবিধা। ওয়ালটনের পিউরিফায়ারে হট, কোল্ড এবং ওয়ার্ম এই তিন ধরনের পানি পাওয়া যাবে।


স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close