সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিএনপি-এনসিপি-সিপিবির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:৩৭ পিএম

সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় আজ (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন।

ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের রোববারের সংলাপ কার্যক্রম শুরু হয়ে গেছে; বৈঠক চলছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ।  

দুপুর ১টায় কমিশনের কাছে সংস্কারসংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি। পরে দুপুর ২টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বসবে কমিশন। সবশেষ দুপুর আড়াইটায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারসংক্রান্ত মতামত পেশ করবে সিপিবি। 

সংস্কার কার্যক্রমে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মূল সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন। আর গতকাল শনিবার (২২ মার্চ) কমিশনের সংলাপ হয় খেলাফত মজলিশের সঙ্গে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close