শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৫৭ পিএম

রাজবাড়ির কালুখালীতে তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়া একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

আটককৃত আব্দুল্লাহ আল মামুন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) শিক্ষক। তার বাড়ি খুলনার পাইকগাছা। 

বলাৎকারের শিকার ওই ছাত্ররা হলেন, সোহান মৃধা (১৪), রোমান দড়ি (১২) ও মো: মাহমুদুল ইসলাম (১২)।তারা সবাই কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) ছাত্র। 

কালুখা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, শিক্ষ‌ক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু‌ ছাত্রকে গত ৩ মা‌স ধ‌রে বি‌ভিন্ন বাহানায় তার রু‌মে ডে‌কে বলাৎকারের চেষ্টা ক‌রে। ভ‌য়ে ওই শিশুরা তার প‌রিবার‌কে কিছু না জানা‌লেও স্থানীয়রা টের‌ পে‌য়ে ওই শিক্ষ‌ককে আটক ক‌র‌লে দোষ স্বীকার ক‌রে। প‌রে তা‌কে পু‌লি‌শের কা‌ছে তু‌লে দেয় স্থানীয়রা।

ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close