বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৫৪ AM

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুবককে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। 

এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবককে আহত অবস্থায় হাসপাতলে পাঠানো হয়েছে।

থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করছিলেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসছিল। এসময় খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় কয়েক শ লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশ সদস্য এবং গাড়িতে থাকা অভিযুক্ত যুবক আহত হন।

ওসি মো. কামাল হোসেন জানান, হামলায় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। তাছাড়া এতে পুলিশ সদস্যরাও আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close