বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, খোয়া গেল ১৮ লক্ষাধিক টাকা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৯:৩০ পিএম

নোয়াখালী ও লক্ষীপুর জেলা থেকে জয়পুরহাটের পাঁচবিবির গোহাটিতে গরু কিনতে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮ লাখ ৫০ হাজার টাকা খোয়ালেন ৩ গরু ব্যবসায়ী। 
 
মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কাফি নামের এক রাখাল।

ব্যবসায়ীরা হলেন লক্ষীপুরের ডালিয়া উপজেলার নুরনবীর পুত্র মুনির উদ্দিন (৫৫), নোয়াখালী সদর উপজেলার নুর ব্যাপারী (৬০),  নুরুল হকের পুত্র কাজল(৬৫), শফিগঞ্জ গ্রামের আ. আলিমের হিঞ্জু (৬৫) ও লক্ষীপুর ডালিয়াকান্দি গ্রামের চৌধুরী মিয়ার পুত্র আ. মালেক (৩৮)।

ব্যবসায়ী আব্দুল মালেক জানায়, তারা দীর্ঘদিন থেকে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটি থেকে গরু ক্রয় বিক্রয় করত। ঘটনার দিন তিনিসহ আরো ৬ ব্যবসায়ী ফেনী জেলার মহিপাল থেকে শাহ ফতেআলী বাসে করে পাঁচবিবি গোহাটিতে গরু ক্রয়ের উদ্দেশ্য রওনা হন। রাত পৌনে ৪টায় সিরাজগঞ্জ হাইওয়ে সড়কের পাশে হোটেলে সেহরির জন্য যাত্রা বিরতি দিলে সেখানে তারা সেহরি খান। এরপর বাসটি ছেড়ে দিলে তারা আর কিছুই বলতে পারেন না । সকাল ৭ টার সময় পাঁচবিবি বাসট্যান্ডে নামিয়ে দিলে দেখেন ব্যবসায়ী মালেকের ৭ লাখ, মুনিরের সাড়ে ৭ লাখ ও নুরুর ৪ লাখ টাকা খোয়া গেছে এবং তারা চারজন অচেতন। সেখানে জয়পুরহাট সদসর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আ. কাফি নামের এক রাখাল তাদের মহীপুর উপজেলা স্বাস্থা কমপ্লেক্স এ ভর্তি করেন।

আ. কাফি বলেন, আমি নিয়মিত তাদের ক্রয় করা গরুগুলো রাখাল হিসাবে তাদের নিকট পৌছে দেই। আজকে তাদের দুই ট্রাক গরু হবে বলে জানায়। হাটে এসে দেখি তারা অজ্ঞান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close