বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭ ফেরি, ২২ লঞ্চ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১০:৩২ এএম

প‌বিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপা‌র নি‌র্বিঘ্ন কর‌তে এবার দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে চলাচল কর‌বে ১৭টি ফে‌রি ও ২২টি লঞ্চ। 

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দি‌কে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে ঘা‌টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী‌দের যাতায়াত নি‌র্বিঘ্ন করতে আয়ো‌জিত সভায় এ তথ্য জানা‌নো হ‌য়।

সভায় সভাপ‌তিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় বিআইড‌ব্লিউটিএ ও বিআইড‌বব্লিউটিসি কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নি‌র্বিঘ্ন কর‌তে ক‌য়েক‌টি ফে‌রি বা‌ড়ি‌য়ে ১৭টি ফেরি এবং ২টি লঞ্চ বা‌ড়ি‌য়ে ২২টি চলাচল কর‌বে। যার প্রায় সব প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছেন। দৌলত‌দিয়া প্রা‌ন্তের (৩, ৪ ও ৭) এই ৩‌টি ফেরিঘা‌টের ৮‌টি প‌কেট দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার হ‌বে।

এছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলমপা‌র্টি, যাত্রী হয়রা‌নি রো‌ধে থাক‌বে জেলা পুলি‌শের ক‌য়েক স্ত‌রের নিরাপত্তা ব্যবস্থা।

এদি‌কে অতি‌রিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টি‌কিট কাউন্টা‌রের তা‌লিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচ‌ল রো‌ধে ঘাট এলাকায় সার্বক্ষ‌ণিক জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদাল‌তের টিম থাক‌বে। অন্যদি‌কে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়‌লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাক‌বে সু‌পেয় পা‌নির ব্যবস্থা।

সভায় জেলা ও পু‌লিশ প্রশাস‌নের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য, বিআইড‌ব্লিউটি‌সি, বিআইড‌ব্লিউটিএ, ফায়ার সা‌র্ভিস, সড়ক বিভাগসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব বলেন, যাত্রী হয়রা‌নি, ছিনতাই, মলমপা‌র্টি, দালাল, যানজট নিয়ন্ত্রণ রো‌ধে ঘাট এলাকায় ক‌য়েক স্ত‌রের নিরাপত্তা ব্যবস্থা থাক‌বে। এরইম‌ধ্যে ঘাট এলাকার চি‌হ্নিত ক‌য়েকজন অপরাধী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এছাড়া অবৈধ যানবাহন চলাচলেও নজরদা‌রি করা হ‌বে এবং সার্বক্ষ‌ণিক টহ‌লে থাক‌বে পুলিশ। ঈদযাত্রা নি‌র্বিঘ্ন কর‌তে পুলি‌শের যেমন দা‌য়িত্ব আছে, তেমনি যাত্রী, সাধারণ জনগণ‌কেও স‌চেতন থাক‌তে হ‌বে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ব‌লেন, আশা কর‌ছি এবা‌র সবার সহ‌যো‌গিতায় সুন্দর এক‌টি ঈদ কাট‌বে। আগের মতো এখন ঘা‌টে যানবাহ‌নের চাপ নেই। তারপরও ঈদের সময় যাত্রী ও যানবাহ‌নের চাপ বাড়‌বে। সেদিক বি‌বেচনায় সব প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছেন। আইনশৃঙ্খলা রক্ষা, যানজট, ছিনতাইকারী, দালাল চক্র নিয়ন্ত্রণে পু‌লি‌শের পাশাপাশি নির্বাহী ম্যাজি‌স্ট্রেটের নেতৃ‌ত্বে থাক‌বে ভ্রাম্যমাণ আদালত।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close