মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আশ্রয়প্রার্থী নারীকে শ্লীলতাহানির জেরে খুন হন হাবীবুল্লাহর উপাধ্যক্ষ: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ১২.০৩.২০২৫ ৪:১৫ PM

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে আশ্রয়প্রার্থী তরুণীকে শ্লীলতাহানি করায় রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয়।

বুধবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কলেজটির সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া হত্যার ঘটনায় ফরিদপুর থেকে অভিযুক্ত রুপা ও নাজিম দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রুপাকে শ্লীলতাহানির চেষ্টাকালে আত্মরক্ষার জন্য সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার স্বামী নাজিম। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেব্রুয়ারির শেষের দিকে ঘটনাক্রমে কমলাপুর রেলস্টেশনে সাইফুর রহমানের সঙ্গে পরিচয় হয় ওই দম্পতির। অসহায়ত্বের কারণে ওই দম্পতিকে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর রহমান। এরপর থেকেই রুপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন তিনি। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানান ওই দম্পতি। গ্রেফতারের পর এ দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নাজিম হোসেন ও রুপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ করতেন সাইফুর রহমান। এছাড়া, নাজিমের অনুপস্থিতিতে ওই তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত দিতেন। সবশেষে গত ৯ মার্চ রাতে ওই তরুণীকে ধর্ষণচেষ্টা করলে তার স্বামী নাজিম প্রতিবাদ করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বঁটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে রুপা ও তার স্বামী নাজিম পালিয়ে যান। 

এরপর ১০ মার্চ সকালে উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে সাইফুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে রহস্য উদঘাটনে নামে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close