বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:২৯ পিএম

আগামী ১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ এটি। উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকায় গ্রহণটি দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান।

গ্রহণের বিবরণীতে বলা হয়েছে, ১৪ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে। দুপুর ১২টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ হবে ১২টা ৫৯ মিনিট ৫৪ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৩১ মিনিট ৫৪ সেকেন্ডে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে বিকেল ৪টা ১ মিনিট ৪৮ সেকেন্ডে।

চাঁদ ও সূর্যের মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন আলো চাঁদে পৌঁছাতে পারে না। এ অবস্থাটিকেই বলা হয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ পৃথিবী যখন চাঁদকে একই সরলরেখায় এসে ঢেকে দেয় তখন চাঁদকে কিছু সময়ের জন্য দেখা যায় না। এটা কখনো আংশিক হয়, কখনো পূর্ণ হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close