শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:১৪ AM

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়িটির পাশে 'শস্য প্রবর্তনা' নামের একটি  প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। 

এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটি মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও চিন্তক ফরহাদ মজহারের মালিকানাধীন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এগুলো সুতা দিয়ে পেচানো দশ ইঞ্চি লম্বা বস্তু। যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে এগুলো জ্বলে উঠত।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের 'প্রবর্তনা'র উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।

পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র‌্যাবের সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিক্সাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close