বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে টিসিবি পণ্য অবৈধভাবে বিক্রি: এক দোকানিকে জরিমানা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:০৭ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মার্চ) বিকালে নাগরপুর সদর কাঁচাবাজারে অভিযান চালিয়ে মুদি দোকানদার সজল মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে টিসিবির ডাল, তেল, চিনি ইত্যাদি পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে সজল মিয়া নামে এক দোকানিকে জরিমানা করা হয়। সজল মিয়া উপজেলার সদর ইউনিয়নের বাবনা পাড়া গ্রামের বাসিন্দা কাইয়ূম মিয়ার ছেলে।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, "টিসিবি পণ্য সাধারণ জনগণের জন্য ন্যায্য মূল্যে বিতরণের জন্য দেওয়া হয়, তবে এই পণ্যটি খোলা বাজারে বিক্রি করার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য পাওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অপরাধে সজল মিয়াকে জরিমানা করা হয়েছে।"

এদিকে, উপজেলার স্থানীয় বাসিন্দারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে টিসিবি পণ্য সাধারণ মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করা যায়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close