প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ৪:৪৫ PM

১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।
সাখাওয়াত বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
তিনি বলেন, সদরঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এমন বিশৃঙ্খলা থাকে যে, তিন ঘণ্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। তাই রাস্তা পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর