শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:৫৪ AM আপডেট: ০৫.০৩.২০২৫ ১২:৪৬ PM

রাজধানীর পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাংয়ের কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪। আজ বুধবার (০৫ মার্চ) র‌্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
র‌্যাব-৪ জানিয়েছে, খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গিবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত আছে।
 
বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্তসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।
 
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকা হতে কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’ এর সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।
 
কানা রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
 
চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ এর উপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয় বলেও জানায় র‌্যাব।
 
গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৪।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close