প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১১:৪৮ AM

লক্ষ্মীপুরের রায়পুরের আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ৩৫১টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে মাহে রমজানের উপহার হিসেবে শুকনো খাবারের সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপহার সামগ্রী বিতরণ করা হয় ৪ নং সোনাপুর ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র, অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে।
প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, চিনি, মুড়ি, ছোলা সহ মোট ১১টি খাদ্য পণ্য। উপহার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব নুর (বাচ্চু) চৌধুরী, সহসভাপতি জনাব ওয়ালি মাহমুদ মাহাবুব ধর্ম (বড়বকুল চৌধুরী), সহসভাপতি জনাব আলী চৌধুরী (মাসুম), সাধারণ পার্টি সদস্য জনাব তাহসিন মাহমুদ চৌধুরী (রনি), সহসভা সদস্য জনাব ওয়ালি মাহমুদ মাহাবুদ ধর্ম (মাসুম), এমজি মাহবুব চৌধুরী (মঞ্জু), প্রচার ও প্রকাশনা বিষয়ক সদস্য জনাব কিবরিয়া হায়দার চৌধুরী, সহ-সম্পাদিকা জনাবা তানিয়া কবীর চৌধুরী (যুথি) সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন চৌধুরী (লিটন), জনাব ফিরোজ আলম চৌধুরী, জনাব মাহবুল আলম চৌধুরী, জনাব আফলু চৌধুরী, জনাব বেলাল চৌধুরী, জনাব শেখ আহম্মদ চৌধুরী (ফয়সাল) প্রমুখ।
ফাউন্ডেশনের এ উদ্যোগটি সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছে, যা তাদের মাহে রমজানের পবিত্র মাসে সাহায্য ও সমর্থন প্রদান করবে।
স্বদেশ প্রতিদিন/এমআর