শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কালীগঙ্গা নদীতে বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কাল      ● ঝিনাইদহ কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, বাড়ছে সংকট      ● ২ অঘটনেই বদলে গেছে বিশ্বকাপের সূচি      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● ক্যানসার জয় করে দলে ফিরলেন ম্যাডিনসন      ● দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত      ● ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহু-বিন জায়েদের বিরুদ্ধে দাবি      ● দুই মেট্রোরেল নির্মাণে কাজ পেল পাঁচ দেশের কোম্পানি      ● মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে, স্বস্তিতে পথচারীরা      ● উচ্চমূল্যের বাজারে ফের নিত্যপণ্যের চাপ      ● আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬      ● নবীজির মসজিদে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার দাবি      
গোপালগঞ্জে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ২৭.০২.২০২৫ ৭:৫৭ PM

গোপালগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্বচ্ছতা” শিরোনামে আয়োজিত বিশেষ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। সভার সঞ্চালনা করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, বিএসটিআই এর উপ-পরিচালক (মেট্রোলজি) মিঞা মোঃ আশরাফুল আলম, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়া, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ব্যবসায়ী ও ডিলাররা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ব্যবসায়ীদের প্রতি পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে এবং সয়াবিন তেল, ছোলা, বেসন, আমদানি করা খেজুর, মুড়ি সহ অন্যান্য নিত্য পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রির আহ্বান জানান। তিনি আরও অনুরোধ করেন, মুড়িতে কোনো ধরনের ক্ষতিকারক ইউরিয়া সার বা কেমিক্যাল এবং বেসনে পচা ডাল বা গম না মেশানোর জন্য।

এ সময় তিনি জানান, জেলা প্রশাসন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে। এছাড়া, জাল টাকার ব্যবহার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষত, গোপালগঞ্জ জেলা বিএসটিআই এর কর্মকর্তা- কর্মচারী মার্কেট তদারকিকালীন সময় সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু সমাধানে উভয় পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসক জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে নির্ভয়ে দোকানপাট খুলে কাজ করার অনুরোধ জানান।

জুয়েলারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্যবসায়ীরা আটক জুয়েলারি ব্যবসায়ীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।

জেলা প্রশাসক ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানান যে, আগামী ৭ দিন বা তার আগেই এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মতবিনিময় সভার শেষে তিনি উপস্থিত ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হুসাইন জুয়েলার্সের স্বত্বাধিকারী এহসান হুসাইন বর্তমানে জেল হাজতে রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close