শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      ● ঠিকানার জটিলতায় আটকে গেল মিশনের প্রাথমিক নিয়োগ      ● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      
আশুগঞ্জে রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ৩ ককটেল উদ্ধার
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই স্থানে এবং সময়ে বিএনপির দুটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে, বৃহস্পতিবার সকালে নির্ধারিত সভাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে, যার ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত বাস্তবায়নের দাবি নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে, একই দিনে এবং একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সমর্থকরা।

একই দিনে দুটি গ্রুপের সমাবেশের ঘোষণা নিয়ে উত্তেজনা তৈরি হলে, বৃহস্পতিবার সকালে পুলিশ আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠের পেছন থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং সেনা সদস্যদের জানানো হয়েছে, যারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ককটেল পাওয়ার ঘটনা "রাজনৈতিক নোংরামি" ছাড়া কিছু নয় এবং এটি তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য করা হচ্ছে। তিনি আরও বলেন, কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ডে জনগণের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

এদিকে, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল বসাক জানিয়েছেন, বিএনপির দুই পক্ষই পৃথকভাবে জেলা প্রশাসকের কাছে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে, তবে এখন পর্যন্ত কোন পক্ষকেই সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close