প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১১ পিএম

ঝিনাইদহের শৈলকুপার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন কাবুল, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক সাদ্দাম হোসেন এবং অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ৪০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণের পর, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর