বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমি এমপি হলে মেঘনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে কাজ করবো: অ্যাড. মান্নান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা'র শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, শ্যামগ্রাম ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙন। বিগত সময়ে নদী ভাঙন এর ফলে বাড়িঘর ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ। আগামীতে আমি এমপি হলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষসহ আপনাদের জীবনমানের উন্নয়নে কাজ করবো।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে যারা আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে, তাদের নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকনা কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। আইনের মাধ্যমে তোমার দোসরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবেনা।

এসময়, ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিত আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ মহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক নাইলা ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ধন মিয়া প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close