সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
অপারেশন ডেভিল হান্ট
গাজীপুরে আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মী আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ AM

গাজীপুরসহ দেশজুড়ে চলমান 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতরাত থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত (সকাল ৯টা পর্যন্ত) গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে সরকারের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে মেট্রোপলিটন এলাকা থেকে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম।

এই অভিযানটি দেশজুড়ে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে সংগঠিত হচ্ছে, তবে আটকদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, তা এখনো পরিষ্কার হয়নি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close