প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৩ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে এগুলো নিষ্ক্রিয় করতে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে যাওয়া হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এক বিবৃতিতে এই তথ্য জানান।
পুলিশ জানায়, ফার্মগেট এলাকা থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে এনে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে তা নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর