বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে কারণে ডিবির নজরদারিতে ছিলেন অভিনেত্রী শাওন ও সাবা
স্বদেশ অনলাইন
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩০ AM

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়।

৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।”

এর আগে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত একটি সভায় শাওনের নাম উঠে আসে, যেখানে সরাসরি এবং ভার্চুয়ালি কয়েকজন উপস্থিত ছিলেন। এরপর থেকেই তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয় এবং ধানমন্ডির বাসা থেকে মাইক্রোবাসে করে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এছাড়া, একইদিন সন্ধ্যায় শাওনের জামালপুরের নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অগ্নিসংযোগ করে।

এরপর, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সোহানা সাবাকে ধানমন্ডি এলাকা থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সোহানা সাবাও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নজরদারিতে ছিলেন এবং তিনি আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close