বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিয়োগ বাতিল প্রার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশি লাঠিচার্জ, আহত কয়েকজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৪ AM

উচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, সকাল ১১টার দিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে বাসভনের সামনে অবস্থান নেন। তখন পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়। এর প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে জানা যায়, নিয়োগের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করেন, যা শুনানি শেষে আদালত নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করার আদেশ দেন। আদালত রুল জারি করে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে ১১ নভেম্বরের নির্দেশনাকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার বিষয়ে প্রশ্ন তোলেন।

এ ঘটনায় নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা এখনো তাদের দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close