প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৮ পিএম

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, "মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।"
এটি জানা গেছে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তি, এবং তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এর পরেই গত ৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করে।
একই দিনে, একই অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকেও গ্রেপ্তার করা হয়। তিনি "আলো আসবে" গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এখন পর্যন্ত শাওন ও সোহানার বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হয়নি এবং পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
স্বদেশ প্রতিদিন/এমআর