প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৯ AM আপডেট: ০৭.০২.২০২৫ ২:১৭ এএম

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, যে শাওনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে, তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হবে।
এদিকে, শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্য নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং শাওনের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা সংবাদ মাধ্যমে জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর