বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে
ফাঁকা বাসায় ঢুকে দুই বোনকে ধর্ষণের অভিযোগ, একজন বাকপ্রতিবন্ধী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:১৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় বাকপ্রতিবন্ধী এক শিশুসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আটক করেছে পুলিশ।

ধর্ষণের শিকার এক শিশুর বয়স ৮ ও অন্যজনের ১৬। তারা আপন দুই বোন। এদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

দুই শিশুর মা বলেন, যাত্রাবাড়ীর গোলাপবাগ বউবাজারের একটি বাসায় ভাড়া থাকি। রাতে আমার দুই মেয়ে বাসায় ছিল। এরমধ্যে ১৬ বছরের মেয়েটা বাকপ্রতিবন্ধী। ওর বাবাও বাসায় ছিল না। আমি ফুটপাতে পিঠা বিক্রি করি। রাতে পিঠা বিক্রিতে ব্যস্ত ছিলাম।

তিনি বলেন, এই সুযোগে রাতে ওই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার বাসায় গিয়ে দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি খবর পেয়ে বাসায় এসে দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আমরা আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে দুই শিশু ঢাকা মেডিকেলে এসেছে। তাদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close