সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কমলাপুর-বিমানবন্দর থেকে ট্রেনের যাত্রী নিয়ে ছাড়ছে বিআরটিসির বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:২৮ পিএম

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়েছে ১০টি বাস।

কমলাপুর রেলস্টেশন এলাকায় দেখা যায়, হ্যান্ড মাইকে ডেকে বিআরটিসির বাসে যাত্রী তোলা হচ্ছে। তবে প্রথম অবস্থায় অনেকে না জেনে পার্শ্ববর্তী অন্য বাসের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন।

যাত্রীরা বলছেন, রেলওয়ে বিআরটিসির ব্যবস্থাপনায় বাসের ব্যবস্থা করলেও সেগুলো দেরিতে ছাড়ছে। সকাল থেকে অপেক্ষায় থাকা যাত্রীরা বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পর বাসে উঠতে পারছেন। এজন্য ভোগান্তিতে পড়েছেন তারা।

চট্টগ্রামের একজন যাত্রী বলেন, আমার ট্রেন ছিল ভোর ৪টায়। আমি এখনও যেতে পারিনি। শুনলাম একটি বাস নাকি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আবার কখন বাস ছাড়বে জানি না।

রাজশাহীর যাত্রী আলমগীর বলেন, আমি জানতাম না বিআরটিসির বাসের ব্যবস্থা করা হয়েছে। অপেক্ষা করে বাইরে থেকে অন্য পরিবহনের টিকিট কেটেছি। অনলাইনে টিকিট কাটায় টিকিটের টাকা ফেরত পেতে হয়তো দেরি হবে।

কতগুলো বাস আছে এমন প্রশ্নের জবাবে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে যাত্রীদের ভোগান্তি লাঘবে সরকারের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নির্দেশে বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে কতগুলো বাসের প্রয়োজন সে সম্পর্কে কিছু বলা হয়নি। যাত্রী চাহিদার ওপর নির্ভর করে বাস সরবরাহের চেষ্টা করা হবে।

এদিকে যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে।

মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close