শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে পাঁচ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:৩০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় ৫ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযান অংশগ্রহণকারী পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় আজ জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড, মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড, মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নুরুল আলম ব্রিকস ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গল্লাক বাজার নারিকেলতলা মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড মালিককে ১ লাখ টাকা, একই এলাকার মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড মালিককে ১লাখ টাকা, সুবিদপুর এলাকার মেসার্স খাদিজা ব্রিকস ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স নুরুল আলম ব্রিকস মালিককে ১ লাখ টাকা ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিস এর একদল চৌকস ফোর্স সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close