বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাইন্সল্যাব থেকে গ্রেফতার হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১২:৪৪ পিএম

রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, মশিউরের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেফতার করা হয়েছে।

মোহসীন উদ্দিন বলেন, আজ তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন, তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close