মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি      ● পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ      ● রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ      ● ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ      ● ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েট উপাচার্য, বললেন ‘অমানবিক’      ● সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল      ● ৭৪ মন ৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ      ● সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস      ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪      ● বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক      ● এশিয়ায় ১০ বছরে ১৫ কোটি নতুন চাকরির চ্যালেঞ্জ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দুর্নীতির মামলায় যশোরে
আ. লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৩:৩২ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত দুদকের‌ একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে যশোরের একটি আদালত চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন যশোরের বহুল আলোচিত রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারকে। 

আজ বুধবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় দেন। রায়ে দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৪ মাসের কারাদণ্ড এবং তার জ্ঞাত আয় বহির্ভূত ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, দুদক কেন্দ্রীয় কার্যালয়ে নির্দেশে দুদক যশোর অফিস ২০০৭ সালের ২৭ জুন শাহীন চাকলাদারকে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেন। শাহীন চাকলাদার তার ভাই আব্দুস সাত্তার চাকলাদারের মাধ্যমে নোটিস প্রাপ্ত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে ওই বছর ১১ জুলাই দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন। তবে দুদক তাদের অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি খুঁজে পায়। এই ঘটনায় ২০০৮ সালের ৩ মার্চ তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করে দুদক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণিত হয়। এরপর আজ বিচার রায় ঘোষণার ধার্য দিনে শাহীন চাকলাদারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৪ মাসের কারাদণ্ড এবং তার জ্ঞাত আয় বহির্ভূত ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন। একই সাথে শাহীন চাকলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, শাহীন চাকলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর উপ নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close