শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্যামনগরে অস্ত্র ও ককটেলসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ২:১৬ পিএম আপডেট: ২২.০১.২০২৫ ২:১৮ PM

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। তারা দুজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি কোস্ট গার্ডের।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুজনকে জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close