মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকারচালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১২:১০ পিএম

রাজধানীর বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সাজু (২২) নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ভোর ৪টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজু গোপালগঞ্জ সদর থানার আটবাড়ীয়া গ্রামের মোতালেব হোসেনের সন্তান। রাজধানীর মুগদা মান্ডা ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের বন্ধু বাইজিদ জানান, সাজু প্রাইভেটকার চালাতেন আর তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রাতে সাজু তার গ্যারেজে গিয়ে বলেন তার স্যার ফোন দিয়েছেন, তাকে যেতে হবে। এই বলে তাকে অটোরিকশায় নামিয়ে দিয়ে আসার কথা বলেন। পরে বাইজিদ তাকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নামিয়ে চলে যাওয়ার সময় চিৎকার শুনতে পান।

পরে তিনি দেখেন ছিনতাইকারীদের সঙ্গে সাজুর ধস্তাধস্তি হচ্ছে। একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সাজুর কাছ থেকে একটি স্মার্টফোন ও কিছু টাকা নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close