বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      ● খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩      
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:২১ পিএম

চাঁদপুর শহরের মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী (৭২) নামে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

সিরাজুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যা সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েকবছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়ী থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে নিখোঁজ হন। এই বিষয়ে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। জানতে পারলাম আজ তার মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়েছে। তারা থানায় এসেছেন। ময়না তদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close