বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হাইমচর চরভৈরবী থেকে ৫০০ কেজি জাটকা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ কেজি (১২.৫মণ) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এসময় চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুর রহমান বলেন, জব্দকৃত জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close