সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেয়েকে ধর্ষণের মামলায় বাবার কারাদন্ড      ● তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার      ● সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান      ● গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী      ● এআই নীতিতে সমন্বয় আনতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের      ● কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি      ● আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ      ● ৪০০ বছর বাঁচে যে হাঙর      ● কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার      ● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:১৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) মো. হাদীউজ্জামান শেখ (হাদী) এতথ্য নিশ্চিত করে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় দায়ের করা মামলায় তাদেরকে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির সোনাউল্লাহর ছেলে মো. এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো. নজরুল, সুজানগর থানার নয়নামতি গ্রামের মৃত নাছির উদ্দিন, নেছার উদ্দিনের ছেলে মো. আবুল হাসেম ও পাবনা জেলার জয়গ্রামমের মো. নজরুল ইসলামের ছেলে মো. হাসান আলী প্রামানিক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুরসহ সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে উপজেলার বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশে বের হন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করেন। সেই টাকা নিয়ে বেলা সোয়া ১২টার দিকে বাড়াবিল গ্রামের বড় ব্রিজের উত্তর পাশে রাস্তার ওপর অটোভ্যান রিকশা জন্য অপেক্ষা করছিলেন।

এসময় আসামিরা ৩টি মোটরসাইকেলযোগে এসে ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামকে ঘিরে ধরে। আসামিরা তাদের হাতে থাকা পিস্তল তার মাথায় ঠেকিয়ে ও আরেকজন শার্টারগান বুকে ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং অন্যান্য আসামিরা তাকে কিল-ঘুষি মেরে তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থাকা কিস্তির নগদ ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। 

এসময় ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদেরকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে.এম রাকিবুল হুদা ঘটনাস্থলে পৌঁছে আসামিদেরকে হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় মামলা দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১০ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘদিন সাক্ষ্য সমাপ্তি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close