বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৩:৫১ পিএম

পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে রোববার গাইবান্ধা ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

মানববন্ধন কমসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বাকসিস জেলা কমিটির নেয়ামুল হাসান পামেল, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর মো: জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মাহফুজ আলম প্রমুখ। মানববন্ধন শেষে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করেন। 

বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রæত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি জানান। সেইসাথে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধা (রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করারও দাবি জানান। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার কথাও জানান বক্তারা। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close