শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছেনা অবৈধ কাজ
দিনে বন্ধ রেখে অন্ধকারে চলছে অবৈধ বালু উত্তোলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:৫৬ AM

অভিযানে দু’দিন অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধ থাকলেও তা ফের চালু হয়েছে। প্রশাসনকে তোয়াক্কা না করে দু’দিন যেতে না যেতেই রাতের আধারে লুকিয়ে ফের কাটা হচ্ছে মাটি ও বালু। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাহাপাড়া ঘাট,চরপাড়া ও শাহামীরপুর এলাকায় পদ্মা নদীর চর থেকে অবাধে চলছে এসব মাটি ও বালু লুট। দিনের বেলা সুনসান নিরবতা থাকলেও সূর্য ডোবার সাথে সাথেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। বিভিন্ন জায়গা থেকে ড্রাম ট্রাক,ট্রলি এনে রাখা হচ্ছে এসব এলাকায়। অন্ধকার হলেই শুরু হচ্ছে বালু উত্তোলন। বালু ও মাটি ভর্তি ট্রাকগুলো নির্ধারিত জায়গায় বালু ও মাটি পৌঁছে দিচ্ছে। এসব কাজে প্রশাসনের অনুমোদন নেই। তবুও পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে চলছে মাটি ও বালু লুট। রাতের বেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব কারবার। চক্রটির মূলহোতা হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লতিফ খাঁ ও তার সমর্থকরা।

জানা গেছে,প্রশাসনের অনুমোদন না থাকলেও ওপর মহলকে ম্যানেজ করে পদ্মার চর থেকে মাটি ও বালু উত্তোলন চলছে। বালি উত্তোলনকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় পদ্মা পাড়ের বাসিন্দা ও স্থানীয় কৃষকরা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

সরেজমিন গিয়ে দেখা যায়,মাটি ও বালুবাহী ট্রাক চলাচল করার জন্য চরের মধ্যে লোহার পাত বসিয়ে রাস্তা করা হয়েছে। অবাধে বালু উত্তোলন করায় ধুলোবালিতে ওই এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এভাবে বালু উত্তোলন করা হলে বর্ষাকালে পদ্মা নদীর ভাঙনে শত শত বিঘা ফসলি জমিও  হুমকির মুখে পড়ার শঙ্কায় স্থানীয়রা।

সূত্র জানায়,হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লতিফ খাঁ ছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত আছে চরপাড়া এলাকার মুকুল প্রামানিক, কুতুব বিশ্বাস, নজরুল মোল্লা, বাচ্চু মোল্লা, সালাম শেখ, কালাম শেখ, সলেমান, উকিল মৌরি, কাচারীপাড়ার মন্নু, চরআফরার ধলাই, চরঝিকড়ীর শরিফুল সহ আরো কয়েকজন।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,অভিযানের পর দুই দিন বন্ধ ছিল মাটি কাটা। কিন্তু আবার তা শুরু হেয়েছে। সন্ধ্যার পর থেকে চলছে ভেকু দিয়ে বালু ও মাটি কাটার কাজ। দিনের বেলা ওই ভেকু আড়াল করে রাখা হচ্ছে।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন,রাতের বেলায় শত শত গাড়ি আসে বালি নিয়ে যায়,আমরা গাড়ির শব্দে ঘুমাতে পারি না। মাঝে মধ্যে পুলিশও আসে তবে বালি কাটা চক্রের কিছু হয় না। তারা সব ম্যানেজ করেই করে মনে হয়। বিগত দিনেও বালি কাটা হতো এখনও কাটা হয় পার্থক্য কোথায় খুঁজে পাচ্ছি না।

স্থানীয়রা বলেন,প্রশাসনের নিরবতায় নির্ভয়ে রাতে বালু চুরি করে বিক্রি করে কতিপয় বিএনপি নামধারী নেতারা লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন। প্রায় ১ মাস ধরে নিয়মিতভাবে বালি মাটি কেটে বিক্রি করা হলেও প্রশাসনের নেই কোন হস্তক্ষেপ।

এ বিষয়ে পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু দারদা বলেন,অবৈধ বালু চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন কেউ করতে পারবে না কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close