মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:১৭ পিএম আপডেট: ০৮.০১.২০২৫ ১:১৮ PM

সচিবালয়ের গেটের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কর্মসূচি পালনকালে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কর্মসূচির শুরুতে দুপুর আড়াইটা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে যান।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিকেলে তাদের সাক্ষাতের কথা ছিল। ওইসময় সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। কিন্তু ঘটনাচক্রে অপেক্ষারত সেই শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ সদস্যরা। এ সময় বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সচিবালয় গেটে। ধাওয়া-পাল্টাধাওয়ার কোনো এক মুহূর্তে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও খবর পাওয়া যায়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close