মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি
প্রাথমিকের তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ পদে নিয়োগের দেওয়া হোক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১২:০১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া ৬ হাজার ৫৩১ জন নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হলেও তৃতীয় ধাপের নিয়োগ আটকে আছে। ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে তিনটি শুনানির পরও কোনো সুরাহা হয়নি। আমাদের মধ্যে অনেকে অন্য সরকারি চাকরি করত। 

প্রাথমিকের চাকরিতে যোগ দেওয়ার জন্য অন্য চাকরি থেকে অব্যাহতি নিয়ে এখন বেকার তাঁরা। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজল রায় বলেন, আইনি জটিলতা যাতে সৃষ্টি না হয়, সে জন্য আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে ফলাফল প্রকাশ করা হলেও আমাদের এখন যোগদান করতে দেওয়া হচ্ছে না কেন? আমরা কোনো টালবাহানা মেনে নেব না। আমরা এখন দ্রুত যোগদান চাই।

২০২৩ সালের ১৪ জুন এ ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ। এ ধাপের লিখিত পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশ করা হয় ১২ জুন ভাইভা শেষ হয়। 

গত ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৫ ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং ৮ ডিসেম্বর স্কুল পদায়নুসম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানও সম্পন্ন করা হয়েছে। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close