শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
মেঘনায় অবৈধ মাটি কাটার দায়ে ৬৫ জন আটক, জরিমানা ৫০ হাজার টাকা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৪:২৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার নলচড় গ্রামে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করেছে প্রশাসন। বুধবার পহেলা জানুয়ারী দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি ইঞ্জিনচালিত বাল্কহেডসহ অভিযুক্তদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মেঘনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। আটক ব্যক্তিদের মধ্যে আটজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি ৫৭ জনকে মোবাইল কোর্টে মাটি কাটার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

নিয়মিত মামলায় অভিযুক্তরা হলেন এমবি গাংচিল বাল্কহেডের মালিক ও শ্রমিকরা: জামালপুর জেলার মো. রফিকুল ইসলাম (৩৫), আব্দুল আসাদ (৪৫), মো. শাহিন (৩০) ও সন্দেশ আলী (২৭)। অন্যদিকে আল ইউসূফ এন্টারপ্রাইজ বাল্কহেডের অভিযুক্তরা হলেন মো. সুরুজ মণ্ডল (৪০), মো. আমির হোসেন (২৬), মো. মজলু মণ্ডল (২৮) ও মো. জাহিদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা বলেন, “অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে অংশ নেওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, “অবৈধ মাটি কাটার কারণে পরিবেশ ও স্থানীয় জনজীবনে ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবৈধ কার্যক্রম রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব। পাশাপাশি অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, মাটি কাটার ফলে ফসলি জমি ও নদীর নাব্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙনের ঝুঁকি বাড়ছে। তাই এমন অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর ভূমিকা রাখছে প্রশাসন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close