শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
খানসামায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ পিএম

দিনাজপুরের খানসামায় একই রশিতে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহ তার নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। বুধবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুজাতা রানী রায় (২৪) ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে ও নাতনী।

জানা যায়, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ভক্ত রায় পেশায় একজন দর্জি।

পরিবার সূত্রে জানা যায়, সুজাতা প্রতিদিন সন্ধ্যা বাতি দিয়ে থাকে। কিন্তু বুধবার সন্ধ্যা বাতি না দেওয়ায় তার জা চন্দনা তাকে তার শয়ন কক্ষে ডাকতে যায়। ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। এরপর দরজায় সজরে ধাক্কা দিলে ঘর অন্ধকার দেখতে পায়। আলো জ্বালিয়ে দেখে তাদের ঝুলন্ত অবস্থায় আছে। এরপর চিৎকার করলে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে।

মেয়ের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা হত্যা করে নাটক সাজিয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই।
তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি'না তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close