শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জোর করে ভোট নেওয়ার দিন শেষ
জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ভোটাধিকার ফিরে পেয়েছে: হারুনা রশিদ হারুন
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২১ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে বাবুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮  ডিসেম্বর) ইউনিয়নের ভট্টাচার্য্যপাড়া স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

বাবুপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান  চাঁদ আলী খান, বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান খবির উদ্দিন আহম্মেদ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক  বাহারাম হোসেন, সাধারণ রইচ উদ্দিন খান। 

কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সেচ্ছাসেবকদল নেতা সাবু, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আয়ুব আলী। 

এছাড়াও উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় অংশ গ্রহণ করেন। সঞ্চালনা করেন বাবুপাড়া  ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী। 

প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ হারুন বলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থান  না হলে আমরা প্রকাশ্যে জনসভা করতে পারতাম না। কোন দলীয় প্রধান চোরের মত দেশ থেকে পালিয়ে যাওয়ার নজির অতীতের আর কোন দলের আছে বলে আমার জানা নাই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আগামী নির্বাচনে জনগণের ভোট পেতে হলে আমাদেরকে ভালো আচরণ করতে হবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। জোর করে ভোট নেওয়ার দিন শেষ আর কোনোদিন কোন দল সাধারণ জনগণের ভোট জোর করে নিতে পারবে না। 

সভাপতিত্ব করেন, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close