বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজবাড়ীর
পদ্মার চরে পাওয়া গেল নিখোঁজ কৃষকের লাশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:০০ AM

রাজবাড়ীতে নিখোঁজের একদিন পর হিলাল প্রামানিক(৫৫) নামে নিখোঁজ এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের জিলাল প্রামানিকের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়,হিলাল দীর্ঘদিন ধরে নানারকম জটিল রোগে আক্রান্ত ছিল। গতকাল শুক্রবার সকালে  চরে নিজের জমিতে ধানের চারা রোপন করতে যান। তারপর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুজেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে পদ্মার চরের একটি পতিত জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছে। আবেদন গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close