শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
তালতলীতে যুবদল নেতাকে হত্যার হুমকি
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:০৬ পিএম

বরগুনার তালতলীতে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহরিয়ার নাইম কে ভয়েস মেসেজে হত্যার হুমকি দিয়েছে নাইদুর রহমান নামের এক যুবক। হত্যার হুমকির বিচার চেয়ে থানায় জিডি করেছে যুবদল নেতা।

রবিবার (০৮ ডিসেম্বর) রাতে তালতলী থানায় হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেন যুবদল নেতা শাহরিয়ার আহম্মেদ আবির(নাইম)। শাহরিয়ার নাইম উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হকের ছেলে।

জানা যায়, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহরিয়ার আহম্মেদ আবিরের সর্মথক মো.লাদেন (২০) কে একই উপজেলার করমজাপাড়া এলাকার ইউসুফ মুন্সী ছেলে নাইদুর রহমান একটি ভয়েস মেসেজ দেয়। এতে বলতে শোনা যায় যে লাদেন তুই যে নাইমের রাজনীতি করো তাকে যেখানে পাইবো সেখানে বসেই খুন(হত্যা) করবো। গত ৬ ডিসেম্বর লাদেন ঐ ভসেজ মেসেজটি যুবদল নেতাকে দেয়। হত্যার হুমকিদাতার পেছনে কে ইন্ধন দিয়েছে ও জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহরিয়ার আহম্মেদ আবির(নাইম) বলেন,আমি সদ্য তালতলী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছি। নির্বাচনের পরবর্তীতে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করে আসছে একটি গ্রুপ। এছাড়াও আমার রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপ উদ্দেশ্য প্রনোদিতভাবে হেও করে আসছে। আমাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্যই এই হত্যার হুমকি দিয়েছে।

এবিষয়ে তালতলী থানার ওসি ইমরান আলম বলেন,হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগি নাইম। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে হুমকিদাতাসহ ইন্ধনকারীদের সনাক্তকরে আইনের আওতায় আনা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close