বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৬ পিএম

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেফতার হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খান।

সোমবার ২ ডিসেম্বর সকালে সুগন্ধা বীচ সংলগ্ন 'প্রাসাদ প্যারাডাইস' রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো ইকবাল ফয়সাল (৩৪) মহেশখালী উপজেলার ঘোরকঘাটা উত্তর ঘোনাপাড়া এলাকার জকরিয়া সওদাগরের পুত্র এবং মোঃ আরমান হোসেন (৩৪) একই উপজেলার ছোট মহেশখালী লাম্বাঘোনা, ৫নং ওয়ার্ড এলাকার মো. আবুল কালামের পুত্র।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা ২টি দেশিয় তৈরি এলজি, দুইটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, ১টি ইয়ামাহা আর ওয়ান ফাইফ মোটরসাইকেল জব্দ করা হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close