বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কুষ্টিয়ায় চার অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৭ পিএম

কুষ্টিয়ায় চার ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার প্রস্তুত করে রাখা অসম্পূর্ণ কয়েক হাজার ইট ট্রাক্টরের চাকা দিয়ে পিষ্ট করে ভেঙে ফেলা হয়। এছাড়াও একটি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলার মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

অভিযানের শুরুতেই এ এস এম ইট ভাটায় অভিযানে গেলে ইট ভাটার মালিক ও শ্রমিকদের বাধার সম্মুখীন হন ভ্রাম্যমান আদালত। বাধার কারণে শেষ পর্যন্ত মাত্র চারটি ইটভাটার প্রত্যেককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমকাঠালিয়া এলাকার এমজেবি ব্রিকসের মালিক মাহবুব আলমকে দেড় লাখ টাকা, একেবি ব্রিকসের মালিক এনামুল হককে দেড় লাখ টাকা, বলিদাপাড়া এলাকার এবি ব্রিকসের মালিক শাহীন আলীকে দেড় লাখ টাকা এবং এমআরবি ব্রিকসের মালিক শরিফুল ইসলাম মুকুলকে দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তালবাড়ীয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার, এএরএম ব্রিকসের ড্রাম চিমনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, ‘ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৪ ভাটা মালিককে প্রত্যেককে দেড় লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও ১টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, জেলায় ১৭০টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১৫ ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান চলমান রাখা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close