বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৫২ কেজির বাঘাইড়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:২৯ AM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ওজন দিয়ে দেখা গেছে ৫২ কেজি। প্রকাশ্যে নিলামে ১৪ শত টাকা দরে ৭২ হাজার ৮শত টাকায় টাঙ্গাইলে বিক্রি হয়েছে।

রবিবার পদ্মা নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়ার আড়তদার হালিমের আড়তে মাছটি বিক্রি করে। পরে সেখানে প্রকাশ্যে নিলামে ১৩শত টাকা কেজি দরে ৬৭ হাজার ৬শত টাকায় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট কিনে নেয়। 

দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, প্রকাশ্যে নিলামে ১৩শত টাকা কেজি দরে ৬৭ হাজার ৬শত টাকায় মাছটি ক্রয় করি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটি ৭২ হাজার ৮শত টাকায় টাঙ্গাইলে একজন মাছ ক্রেতার নিকট বিক্রি করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close