শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: সংবাদ প্রকাশের পর ৯ জনের বিরুদ্ধে মামলা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:০৬ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গত বুধবার (২৭ নভেম্বর) রাতে মেঘনা থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১৭/২০২৪। 

এজাহার ভুক্ত আসামিরা হলেন- আ: বারেক (৬৫), মো. রবিউল্লাহ রবি (৩৫), মহসিন (৩৫), আলী হোসেন (৪০), হাসনাত (৩০), ইব্রাহিম (৩০), খলিল (২৮)। এরা নলচর গ্রামের স্থানীয় বাসিন্দা। এছাড়াও অজ্ঞাত ঠিকানায় জুয়েল ও টিটু সহ আরও অনেককেই অজ্ঞাত আসামী করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ৮ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাতের আঁধারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই ড্রেজিংয়ের কারণে রামপ্রসাদ চর ও নলচর গ্রামের বাসিন্দারা নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় মামলা রুজুকরা হয়।



নলচর গ্রামের একজন বাসিন্দা বলেন, “বালু উত্তোলনকারীরা একধরনের হায়না। তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। গত ১৫ বছরে এই কাজের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছে কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মো. কাইয়ুম। সরকার পতনের পর থেকে তিনি এখন পলাতক। তবে নতুন একটি চক্র একই কাজ করছে। আমাদের গ্রাম ও ফসলি জমি নদীতে বিলীন হওয়ার শঙ্কায় আছি।”

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিলের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে তার মুঠোফোনে একাধিক ফোন করেও তাকে পাওয়া যায়নি।

মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা বলেন, “মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। কাউকে এই কার্যক্রম চালাতে দেওয়া হবে না।”

রামপ্রসাদের চর ও নলচর গ্রামের বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close