শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তা দিল কমিউনিটি ব্যাংক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম

বেসরকারী প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে কিডনি ডায়ালাইসিস রোগীদের ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। কিডনি জটিলতা সংক্রন্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হন, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close